শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:২৪ পিএম, ২০২১-০৩-২৭
আব্দুস সবুর খান, টঙ্গী : নোয়াগাঁও ক্রীড়া ও সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও আলোর দুয়ার সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪৭নং ওয়ার্ড কেজি স্কুল আন্ত:ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার আলোর দুয়ার যুব উদ্যোক্তা ও সমাজকল্যাণ সংঘের সভাপতি আলহাজ¦ শুক্কুর আলী মাতাব্বরের সভাপতিত্বে এবং নোঁয়াগাও ক্রীড়া ও সমাজকল্যাণ সংঘের সাধারণ সম্পাদক সোহেল রানার পরিচালনায় কেজি স্কুল আন্ত:ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৭নং ওয়ার্ড কাউন্সিলর মো: সাদেক আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল।
অনুষ্ঠানে আলোচনায় আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর কৃষকলীগের সভাপতি ৪৭নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মো: হেলাল উদ্দিন, আলোর দুয়ার যুব উদ্যোক্তা ও সমাজকল্যাণ সংঘের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার মো: নাজমুল হুদা, সিলমুন আব্দুল হাকিম মাষ্টার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মনির, টিএন্ডটি কলোনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাহিদ, সিলমুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুর্শেদা আহমেদ, মরকুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর খান, জনকল্যাণ ফাউন্ডেশনের প্রধান শিক্ষক রবিউল্লাহ খান, দরুল হুদা সিদ্দিকীয়া মাদ্রাসার প্রধান শিক্ষক খেলাফত মল্লিক, আল ফুরকান মাদরাসার প্রধান শিক্ষক তবিবুর রহমান তুষা, ইকরা মডেল মডেল স্কুলের প্রধান শিক্ষক মো: ওয়াহিদ উল্লাহ, ইউনাইটেড মডেল একাডেমীর প্রধান শিক্ষক শামীম আহমেদ, আব্দুল মালেক মুন্সী মডেল একাডেমী জহিরুল ইসলাম, নতুন কুড়ি বিদ্যানিকেত প্রধান শিক্ষক কাউসার উজ্জামান, মেধা বিকাশ স্কুলের প্রধান শিক্ষক সোহেল ভূঁইয়া, টঙ্গী প্রিপারেটরী স্কুলের প্রধান শিক্ষক তহিদুল ইসলাম, ওসমান মেমোরিয়াল একাডেমীর প্রধান শিক্ষক ফেরদৌস আরা, আকাল মাহমুদ একাডেমীর প্রধান শিক্ষক সাদেক হোসেন, স্টার একাডেমীর প্রধান শিক্ষক তানিয়া সুলতানা, সিলমুন আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, প্রতিভা মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো: হেলাল উদ্দিন, সাদেক ক্যাডেট একাডেমীর প্রধান শিক্ষক মোস্তফা কামাল, হানিফ মেমোরিয়া একাডেমীর প্রধান শিক্ষক শারমীন সুলতানা সুমা, সিলমুন পাবলিকের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, হেভেন আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আতাউর রহমান, ব্রাইট স্টার কিন্ডার গার্ডেন প্রধান শিক্ষক হাবিবুর রহমান, গোল্ডেন একাডেমী এন্ড কলেজের প্রধান শিক্ষক রাসেদ আলম, স্কলান একাডেমী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম লিটন, প্রগতি বিদ্যানিকেতন প্রধান শিক্ষক মশিউর রহমান শাহীন, সাবেক জাতীয় ফুটবল খেলোর বিসুদাস প্রমুখ। আলোচনা সভা শেষে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৭নং ওয়ার্ডের কেজি স্কুল আন্ত: ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
#
টঙ্গী থেকে আব্দুস সবুর খান
তারিখ: ২৭-০৩-২০২১ইংটঙ্গীতে প্রগতি যুব সংঘ ও ব্লাড ডোনার এসোসিয়েশনের
নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুক্তিযুদ্ধাদের সংবর্ধনা
আব্দুস সবুর খান, টঙ্গী : টঙ্গীর মুদাফা এলাকায় প্রগতি যুব সংঘ ও ব্লাড ডোনার এসোসিয়েশনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সন্ত্রাস, কিশোরগং ও নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স বিরোধী সমাবেশ এবং মুক্তিযুদ্ধাদের সংবর্ধনা গতকাল শুক্রবার বিকেলে মুদাফা খলিল মার্কেট এলাকায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, টঙ্গী থানা ছাত্রলীগের সহ-সভাপতি আশরাফুল আলম নাহিদের সভাপতিত্বে এবং সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক তাহেরুল ইসলাম নয়নের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি উদ্বোধন করেন ৫২নং ওয়ার্ড আওয়ামীলীগের আহ্বায়ক মো: হায়দার আলী। বক্তব্য রাখেন টঙ্গী থানা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোতাহার হোসেন, আওয়ামীলীগের সদস্য সচিব হাজী মো: ইয়াছিন, কৃষকলীগের সভাপতি ছাবেদ আলী, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর হোসেন, টঙ্গী পশ্চিম থানা মহিলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক শাহিদা কাদের, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরকার, ইউনিট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, মুখলেছুর রহমান, প্রগতি যুব সংঘ ও ব্লাড ডোনার এসোসিয়েশনের, সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, সহ সভাপতি কাউসার আহমেদ অপু, আমিনুল ইসলাম ইমন, মামুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সজিব আহমেদ শাকিল, মেহেদী হাসান সুজন, আররুমান বিজয়, সাংগঠনিক সম্পাদক ফারসিম কিবরিয়া ফাহিম, তারিকুল ইসলাম, তোফায়েল আহমেদ, কোষাধ্যক্ষ হাসিবুল ইসলাম শাকিল, দপ্তর সম্পাদক আবুবকর সিদ্দিক, সমাজকল্যাণ সম্পাদক আলিমুল ইসলাম কাগজল, কার্যনির্বাহী সদস্য ফয়সাল খান, তানজিদ হোসেন হৃদয়, প্রচার সম্পাদক এ এইচ আর রাব্বি প্রমুখ। আলোচনা সভা শেষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ক্র্যাস্ট প্রদান করা হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে অন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদী ও আশপাশের এলাকায় সংশ্লিষ্ট প্রশাসনের ঔদাসীন্যতা কিংবা রহস্য...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রামগতি(লক্ষ্মীপুর) সংবাদদাতা: ‘সত্য প্রকাশে আপসহীন’—এই নীতিকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: “একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে—মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন সময়ে অসদাচরণ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে আলোচনায় আসা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited